আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মনু নদীর বাঁধ সংস্কার কাজকে কেন্দ্র করে সীমান্ত সংক্রান্ত জটিলতা! ঘটনাস্থলে মন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কার কাজকে কেন্দ্র করে জটিলতা দেখা দিয়েছে। জানা গেছে বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে বাংলাদেশের বর্ডার গার্ড বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে। শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বাঁধের বর্তমান পরিস্থিতি এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি নিয়ে আধিকারিকদের সাথে এবং সীমান্ত রক্ষী বাহিনীর কাছ থেকেও বিশদে জেনে নেন। এ সম্পর্কে এদিন মন্ত্রী জানান এই লাটিয়াপুর গ্রামের কাছে মনু নদীর বাঁধ অনেকদিন আগেই ভেঙ্গে গেছে। এর কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকখানি কাজ হয়েছে। কিছু জায়গা পড়ায় ১৫০ মিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে পড়ে। সে জায়গায় বাংলাদেশ থেকে আপত্তি জানানো হয়েছে। তিনি জানান সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা হয়েছে। তাদের বলা হয়েছে বাংলাদেশের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলে এই বাঁধের কাজ যাতে শেষ করা যায় এই দিকটি দেখার জন্য। এমনিতেই বর্ষার সময় কাজ করা যায় না। তাই যেহেতু বর্ষা কমে আসছে সে সময় যাতে বাঁধের কাজ করা যায় এটা রাজ্য সরকার চাইছে। কাটাতারের ঐ পারে কাজ করতে গিয়ে সমস্যাও হচ্ছে বলে এদিন জানান তিনি। সে দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত গতিতে যাতে এই কাজটি সম্পন্ন করা যায় এর জন্যই তিনি এসেছেন।








    akb tv news 

    04.09.2026.

    3/related/default