আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া বাইক ও স্কুটি উদ্ধারllসপে দেওয়া হল মালিকদের হাতেll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গত বছরের ১২ই ফেব্রুয়ারি করবুকের বিজয় রাম রিয়াং তার পালসার বাইক চুরির ঘটনা থানায় লিপিবদ্ধ করেছিলেন। অপরদিকে আগরতলার নারায়াণ আচার্য গত বছরের ২৫শে জুলাই নারায়ন আচার্য তার স্কুটি চুরির অভিযোগ থানায় লিপিবদ্ধ করেছিলেন। অভিযোগ হাতে পেয়ে আগরতলা শহরে বে-আইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেমে অনেকগুলি যানবাহনের সঙ্গে এই দুটি বাইক ও স্কুটি বে-আইনি পার্কিং এর অভিযোগে বাজেয়াপ্ত করেছিল ট্রাফিক পুলিশ। পরবর্তীতে মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে তাদের যানবাহন গুলি চুরি হয়েছিল। বৃহস্পতিবার আগরতলা ট্রাফিক ভবনে ট্রাফিকের ডিএসপি বিজয় দাস বাইক ও স্কুটিটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।নিজেদের হারানো বাইক ও স্কুটি হাতে পেয়ে খুশি মালিকরা। 










    akb tv news 

    10.09.2026.

    3/related/default