নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২৮শে সেপ্টেম্বর রাজ্যে ভিসি নির্বাচনের ভোট গ্রহন পর্ব অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সাব্রুম মহকুমার বিভিন্ন এডিসি এলাকায় দলের প্রার্থীদের সাথে মত বিনিময় করেন সি পি আই এম দলের রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাব্রুম মহকুমার রুপাইছড়ি এডিসি ভিলেজে এসেছি। এডিসি ব্লক এখান থেকে মাত্র এক ফারলং দূরে হবে। আজ সকাল থেকেই এডিসি এলাকার ব্লক ভিলেজ গুলিতে যাচ্ছি।আসন্ন এই ভোট নিয়ে দলের প্রার্থী থেকে শুরু করে সকলেই উৎফুল্ল। যেখানেই যাচ্ছি মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন।প্রার্থীরা কাজ কর্ম ছেড়ে কিভাবে প্রচার করা যায় তানিয়ে পরামর্শ নিচ্ছেন। এভাবে যখন দেখা যাচ্ছে জনগণের মধ্যে স্বতঃস্পূর্ত সাড়া, অন্যদিকে দেখা যাচ্ছে তিপ্রা মথা ও বিজেপি, বিশেষ করে তিপ্রা মথা গত কয়েকটা দিন মরিয়া হয়ে চেষ্টা করেছিল যে অন্য কোন দলের প্রার্থী যাতে না থাকে। একক ভাবে তারা দখল করবে। কিন্তু সাব্রুম এডিসি এলাকার মানুষ তাতে কর্ণপাত করেনি বলে তিনি জানান।
akb tv news
10.09.2026.

