আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পরিচয়পত্র প্রদানের দাবি কংগ্রেসের ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ সুবিধা চালুর দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে লিখিতভাবে এই দাবিগুলি তুলে ধরেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রবিবার এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানান তিনি। এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়স্ক  ভারতীয় নাগরিকদের স্বীকৃত বিভিন্ন অধিকার এখনও সহজলভ্য নয়। পাশাপাশি রাজ্যের একটি বড় অংশের মানুষ, বিশেষ করে আদিবাসী ও মহিলারা জীবনধারণের বিভিন্ন ক্ষেত্রে এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা ও হয়রানির সম্মুখীন হচ্ছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ভারত সরকারের প্রচলিত নিয়ম ও ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাগুলির অনেকটাই সহজে সমাধান করা সম্ভব। তাই বয়োজ্যেষ্ঠ নাগরিক তথা সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে রাজ্য সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। কংগ্রেস সভাপতির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, রাজ্যের সমস্ত ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিককে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সচিত্র পরিচয়পত্র প্রদান করা। চিঠিতে তিনি ডাকঘর ও ব্যাংকে স্থায়ী আমানতসহ বিভিন্ন জমাকৃত অর্থের ক্ষেত্রে বিশেষ সুদের সুবিধা, নির্দিষ্ট পরিমাণ আয়করে ছাড় এবং রেল, বিমানসহ সরকারি-বেসরকারি পরিবহনে যাত্রী ভাড়ায় ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় ছাড়, আদালতে মামলার শুনানির তারিখ নির্ধারণের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার এবং বৃদ্ধাশ্রম বা প্রবীণ সেবা কেন্দ্রগুলিতে ন্যূনতম খরচে থাকার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি।






    akb tv news 

    20.09.2026.

    3/related/default