নিজস্ব প্রতিনিধিঃ
উৎসবের মরশুমে আবারও
মহার্ঘ হল জ্বালানি। মাসের প্রথম দিন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার
পিছু ৯.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম
অপরিবর্তিত থাকছে। এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার
নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। পরে
হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায়
কেন্দ্র। আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৫ টাকা কমেছিল।
সেই নিরিখে মূল্যবৃদ্ধির হার বেশ কম। দেশের প্রত্যেক শহরে সিলিন্ডার পিছু সাড়ে ৯ টাকা
করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট মাসে
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মঙ্গলবার দাম
বাড়ার পর তা পৌঁছে গিয়েছে ২,৮৮২ টাকায়। দিল্লিতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য,
মূলত হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক
প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের
মরশুমে ফের আগুন লাগল হেঁশেলে। দুর্গাপুজোর বাকি আর ৪৬ দিন। তার আগেই বাড়ল গ্যাসের
দাম। মঙ্গলবার অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়।
akb tv news
01.09.2026.
ছবি- নেট থেকে সংগৃহীত।

.jpg)