আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'শিক্ষক প্রনাম' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    শিক্ষক দিবস উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক প্রনাম নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ, শিক্ষা সচিব মিলিন্দ রামটেকে, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ওয়াই পি সিং, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ বিভাস দেব ও আই আই আই টি আগরতলার অধিকর্তা ডঃ অভয় কুমার।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, শিক্ষকদের এমন দায়িত্ব নিতে হবে, যেখানে পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রীরা জ্ঞান, বিজ্ঞান চর্চা, মানবিক মুল্যবোধ সম্পন্ন ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ পায়।প্রযুক্তি,  জ্ঞান,  বিজ্ঞান চর্চা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন। শুধু জ্ঞান বিজ্ঞান চর্চা নয়, ভারতের সুপ্রাচীন সাহিত্য, সাংস্কৃতিক চর্চার প্রসার ও  প্রচারের উপরও প্রধানমন্ত্রী সমান গুরুত্ব দিয়েছেন। গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মত আধুনিক প্রযুক্তির প্রভাব বাড়ছে। আমাদের তরুন প্রজন্মকেও এসব বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষক সমাজের ভুমিকার কথা স্মরন করান মুখ্যমন্ত্রী। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের সামাজিক শিক্ষায় গুরুত্ব দানের কথা বিশেষ ভাবে তুলে ধরেন। ছাত্র ছাত্রীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভুমিকা নেওয়ায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সব ডিগ্রি কলেজ ও কারগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্মারক ফলক তুলে দেন।








    Akb tv news 

    06.09.2026.

     


    3/related/default