নিজস্ব প্রতিনিধিঃ
আগামী বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে সম্ভাবনা কার্যত স্পষ্ট হয়ে উঠেছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুর-এই পাঁচ রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এনিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও জোরকদমে এগোচ্ছে। ভোট প্রস্তুতির জন্যই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় জনগণনার কাজ এগিয়ে এনে ২০২৬ সালের ১লা ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৪ঠা জানুয়ারির মধ্যে করার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে মণিপুরে জনগণনার প্রথম পর্যায়ের কাজ পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে জনগণনা ও বিধানসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি একই সময়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। পাঁচ রাজ্যের মধ্যে মণিপুর বিধানসভার মেয়াদ শেষ হবে সবচেয়ে আগে-২০২৭ সালের ১৩ই মার্চ। এরপর গোয়ার বিধানসভার মেয়াদ শেষ হবে ১৪ই মার্চ, পাঞ্জাবের ১৬ই মার্চ এবং উত্তরাখণ্ডের ২৮শে মার্চ। উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হবে শে মে। ফলে নির্বাচন কমিশনকে সাংবিধানিক সময়সীমার মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এনিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।
Akb tv news
09.09.2026.
ছবি- নেট থেকে সংগৃহীত।

