নিজস্ব প্রতিনিধিঃ
নয়া পদক্ষেপ। আগামী
দিনে আরও কোনও ভাবেই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। কড়া নিয়ম আনতে
চলেছে কেন্দ্র সরকার। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমস্ত ফার্মেসিতে সিসিটিভি
ক্যামেরা বসানো বাধ্যতামূলক হতে চলেছে। সিসিটিভি নজরদারির বাইরে ফার্মেসিগুলি কোনও
ওষুধই বিক্রি করতে পারবে না। ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি
থেকে ওষুধ বিক্রি রুখতে গত ৮ই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রকের তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি
করা হয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রির সমস্ত প্রক্রিয়া দোকান বা
লাইসেন্সপ্রাপ্ত জায়গায় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে সম্পন্ন করতে হবে। সিসিটিভি
ক্যামেরার নজরদারির বাইরে কোনও ওষুধ বিক্রি করা যাবে না। নয়া খসড়া অনুযায়ী, সব
ওষুধের দোকানে সিসিটিভি বসানো বাধ্যতামূলক। শুধু তাই নয়, ৯০ দিন সমস্ত সিসিটিভ
ফুটেজ সংরক্ষণ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত
‘প্রেসক্রিপশন মেডিসিন’ অর্থাৎ যে সব ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না সেগুলির
ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এর আওতায় আসতে পারে সাধারণ জ্বর, সর্দি কাশির
ওষুধও। তবে পাইকারী ওষুধের বিক্রিকে এর বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র খুচরো ওষুধ
বিক্রির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে প্রেসক্রিপশন বহির্ভূত ওষুধ কেনা
রুখতে। যদিও নয়া এই নির্দেশিকা এখনও কার্যকর হয়নি।
Akb tv news
17.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

