নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলার অভয়নগর স্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রীর আজ জন্মদিন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাই সে দিকের প্রতি নজর রেখে ও মঙ্গল কামনায় রাজ্যবাসি এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবে। প্রধানমন্ত্রীকে আশীর্বাদও করবেন। এ জন্য ৬ লক্ষ প্রদীপ প্রচ্ছলনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এছাড়া দিনভর বিভিন্ন কার্যক্রমের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই রক্তদান শিবির যেমন অনুষ্ঠিত হয়েছে তেমনি এই বিশেষ দিনে তিনি এই হোম পরিদর্শন করেন। যেখানে শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী জানান এই হোম থেকে শিশুরা অনেকে বড় হয়ে বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এছাড়া এখন আইন অনুযায়ী শিশুদের হোম থেকে দেশের বিভিন্ন জায়গায় এবং এমন কি বিদেশেও দত্তক নেওয়া যাবে। এদিন শিশুদের হাতে কিছু সামগ্রীয় তুলে দেন। মুখ্য মন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন।
Akb tv news
17.09.2026.

