আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রফাসূত্র মেলায় আপাতত স্থগিত ধর্মঘটের সিদ্ধান্ত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সপ্তাহে ৫ দিন কর্ম দিবস-সহ একাধিক দাবিতে ২৮শে সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। ফলে গ্রাহকদের ভোগান্তির কথা মাথায় রেখে আজ অর্থাৎ রবিবার খোলা ছিল ব্যাঙ্ক। অবশেষে রবিবার রাতে আমজনতার জন্য সুখবর দিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। এদিন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, বৈঠকে রফাসূত্র মেলায় আপাতত স্থগিত ধর্মঘটের সিদ্ধান্ত। অর্থাৎ স্বাভাবিক নিয়মেই কাজ চলবে ব্যাঙ্কে। দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলন চলছে। গত ১১ই সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করেছিলেন  ব্যাঙ্ককর্মীরা। তাতে দাবি পূরণ না হওয়ায় ২৮শে সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা  তিনদিন ধর্মঘট ঘোষণা করে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। ধর্মঘটের দিনগুলির ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার)। ফলে এই সাপ্তাহিক ছুটির সঙ্গে ধর্মঘট যোগ হলে পরপর মোট পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকত। এই পরিস্থিতি হলে উৎসবের মরশুমে চরম সমস্যায় পড়তে পারে আমজনতা। ছোট ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। ফলে বাধ্য হয়েই ২৭শে সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল  রিজার্ভ ব্যাঙ্ক। সেই নির্দেশ মত ২৭ সেপ্টেম্বর রবিবার খোলা ছিল ব্যাঙ্ক। তবে একইসঙ্গে সমস্যার সমাধানসূত্র বের করে দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ ) ও ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের সদস্যরা। সূত্রের খবর, সেখানে মূলত ২ টি দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রথমটি সপ্তাহে ৫ দিন কর্মদিবস ও ইনসেনটিভের ফারাক। দুটির বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। কারণ, ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে আমজনতার সমস্যা হবে। ফলে সেদিকটা কীভাবে সামাল দেওয়া যায়, আগে তা খুঁজে বের করে তারপরই ছুটির দাবি পূরণ করা সম্ভব। এদিকে ইনসেনটিভ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলেই খবর। তারপরই  ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস অর্থাৎ কর্মীদের সংগঠনের তরফে জানানো হয়েছে, আপাতত ধর্মঘট হচ্ছে না। অর্থাৎ সোম থেকে বুধ স্বাভাবিকভাবেই নিয়মেই কাজ চলবে ব্যাঙ্কে। এই সিদ্ধান্ত আমজনতাকে স্বস্তি দিয়েছে।




    Akb tv news 

    28.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default