নিজস্ব প্রতিনিধিঃ
ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা ঘটল। রবিবার ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। এদিন ছাওমনুতে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বনকুমারীতে টমটম করে যাওয়ার পথে দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়। ঘটনায় চারজন আহত হয়।মৃত মহিলার নাম লক্ষ্মী স্মৃতির চাকমা। এদিকে, চারজন আহতকে কুলাই হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Akb tv news
28.09.2026.

