আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    শুক্রবার বর্ধমানের জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য একাধিক জনকল্যাণমুখী ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দেওয়ার পাশাপাশি ধানের ন্যূনতম সহায়ক মূল্য  বৃদ্ধির কথাও জানান তিনি।জনসভায় শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সমগ্র রাজ্যের প্রতিটি ব্লকের কৃষকরা কৃষিকাজে পাম্পসেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে সরকারি ভর্তুকি পাবেন। হিসাব দেখিয়ে তিনি জানান, কোনও কৃষক যদি কৃষিক্ষেত্রে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, তবে পরবর্তী কোয়ার্টার থেকে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি পাওয়ার ফলে বছরে তাঁদের ২৫ থেকে ৩০ হাজার টাকা সাশ্রয় হবে। শুধু পূর্ব বর্ধমান জেলাতেই প্রায় ২৫ হাজার কৃষক এই সুফল পাবেন।এই বিদ্যুৎ ভর্তুকির সুবিধা ১লা আগস্ট ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে এবং ৪ লক্ষ  কৃষকের সুবিধার্থে সরকারের অতিরিক্ত ৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি।এর পাশাপাশি কৃষকদের স্বার্থে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করার কথা ঘোষণা করা হয়। আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার যেখানে কৃষকদের বছরে ৬,০০০ টাকা দিত, সেখানে বর্তমান সরকার তা বাড়িয়ে ৯,০০০ টাকা করে দেবে।

     






    Akb tv news 

    25.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default