আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    নির্বাচন কমিশনার ইস্যু নিয়ে তুমুল বিতর্ক চলছে এখন। এরফলে চরম অস্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। শীর্ষ আদালতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপরাধমূলক শাস্তির দাবি করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক ও মিডিয়া রিপোর্টের উপরে ভিত্তি করে ২৫শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  পিটিশনে বলা হয়েছে যে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক সিদ্ধান্ত দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ বা মতামত না নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সিদ্ধান্ত, গাইডলাইন ও সফটওয়্যার পরিবর্তনগুলি করেছেন, তা অসাংবিধানিক ও অবৈধ। শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে আসল ফর্ম ৬, যা নতুন ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন, তা পুনরায় চালু করার দাবি করা হয়েছে। দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়ায় যে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তা নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। এক তদন্ত মূলক রিপোর্টের উপরে ভিত্তি করেই এই পিটিশন দাখিল করা হয়েছে।  ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিগত ১০ মাসে এসআইআর প্রক্রিয়া নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন। এর মধ্যে ভোটারদের নাম সংযুক্তিকরণ ও বাদ দেওয়া, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ভোটার তালিকার ডেট কেন্দ্রীকরণ করার মত বিষয়টি ছিল। আবেদনকারীর দাবি, আইন অনুযায়ী যেখানে একাধিক সদস্যের নির্বাচন কমিশনের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন, সেখানে নির্বাচন কমিশন একতরফাভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই অন্য নির্বাচন কমিশনারদের সম্মতি ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই কারণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেওয়া সিদ্ধান্ত, নির্দেশ এবং পদক্ষেপগুলি বাতিল করার আবেদন জানানো হয়েছে।

     





    Akb tv news 

    25.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default