নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৭ই সেপ্টেম্বর দিল্লির দ্বারকার যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া
২০২৬ সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের এই ইভেন্টে বিশ্বের
বিভিন্ন প্রান্তের চিপ নির্মাতা সংস্থা, নীতি নির্ধারক, স্টার্টআপ, বিনিয়োগকারী ও গবেষকরা
অংশ নেবেন। এবারের সম্মেলনের থিম ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য
ইকোসিস্টেম’। অর্থাৎ শুধু চিপ তৈরির কারখানা নয়, চিপ ডিজাইন, ফ্যাব্রিকেশন, প্যাকেজিং,
টেস্টিং, কাঁচামাল, গবেষণা এবং দক্ষ কর্মী তৈরির উপরও জোর দিচ্ছে কেন্দ্র। ২০২১ সালে সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম চালু
করে কেন্দ্র। বরাদ্দ ছিল ৭৬,০০০ কোটি টাকা। এরপর ২০২৬ সালের জুলাইয়ে Semicon 2.0-তে
১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দে অনুমোদন করেছে কেন্দ্র। এখন
পর্যন্ত ছয়টি রাজ্যে ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলিতে
মোট বিনিয়োগের প্রতিশ্রুতি ১.৬৪ লক্ষ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে তিনটি কারখানায় ইতিমধ্যেই
বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। সেমিকন্ডাক্টরের
আগে দেশে ইলেকট্রনিক্স উৎপাদনের পরিকাঠামো তৈরি হয়েছে। ২০১৪-১৫ সালে ভারতের ইলেকট্রনিক্স
উৎপাদন ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ সালে তা বেড়ে হয়েছে ১৩.১১ লক্ষ কোটি
টাকা।
Akb tv news
16.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

