আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নেপালের পাশে দাঁড়াল ভারত।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ  

    বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। ৫.৫ টন প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের উদ্ধারকারী দল নিয়ে নেপালের উদ্দেশ্যে উড়ে গেল ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট। ভারতের তরফে আগে পাঠানো ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্রাউন্ডজিরো রসূয়ার ক্যাম্পে। নেপাল সেনার হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে ভারতীয়  বায়ুসেনা।গত ২৬শে অগাস্ট থেকে দুসরা সেপ্টেম্বর। হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে  মঙ্গলবার  পর্যন্ত ১০০৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ নেই চার হাজারেরও বেশি মানুষের।  তবে আরও কোনও ভারতীয় উদ্ধার হয়েছে কিনা, সে তথ্য এখনও স্পষ্ট নয়। কীভাবে নেপালের বিপর্যয়ে মৃতদের দেহ শনাক্ত করতে হবে, যদি তাঁরা ভারতীয় হন, তাহলে স্বজন বলে পরিচয় দিয়ে কীভাবে দেহ ভারতে ফিরিয়ে আনতে হবে, তা নিয়ে ভারতীয় দূতাবাস বিশদে জানিয়েছে। 

     



    akb tv news 

    02.09.2026.

     


    ছবি- নেট থেকে সংগৃহীত। 


    3/related/default