আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন প্রক্রিয়াতে বড়সড় বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু সুপ্রিম কোর্টের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    দেশের সুপ্রিম কোর্টের নয়া ভাবনা। ভোট পরবর্তী হিংসা রুখতে দেশের নির্বাচন প্রক্রিয়াতে বড়সড় বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু করল সুপ্রিম কোর্ট। ভোট গণনার ক্ষেত্রে প্রথাগত বুথ ভিত্তিক ইভিএম গণনার পথে না হেঁটে ‘টোটালাইজার’ নামের নয়া সিস্টেম ব্যবহার করার প্রস্তাব দিচ্ছে শীর্ষ আদালত। সেই প্রস্তাব নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকেও বলা হয়েছে, নিজেদের মতামত স্পষ্ট করে জানাতে। প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলায় আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ভোট গণনায় টোটালাইজার ব্যবহারের দাবি জানিয়েছেন। তাঁর যুক্তি বর্তমানে যে ভোট গণনার পদ্ধতি তাতে বুথ ধরে ধরে ভোট গোনা হয়। এক্ষেত্রে জয়ী বা পরাজিত প্রার্থীদের কাছে প্রতিটি বুথের ভোটের ফলাফলের আলাদা আলাদা তথ্য থাকে। এর ফলে বিজয়ী এবং পরাজিত উভয় শিবিরই মোটামুটি অনুমান করতে পারে কোন এলাকার মানুষ তাঁদের ভোট দিয়েছেন, কোন এলাকার মানুষ দেননি। ফলে ভোটের পর সাধারণ ভোটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

     


    akb tv news 

    02.08.2026.



    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default