আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া দলের নাম এবং তৃণমূলের ঘাসফুল প্রতীক। তারপরই সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ করে। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, দলের প্রতীক ফ্রিজ করা হয়েছে। ভোটের নোটিফিকেশন জারি করা হয়েছে আগেই। তারই মাঝে ফ্রিজ করা হয়েছে প্রতীক। দলের তরফে আগেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরও প্রতীক ফ্রিজ করা হয়েছে। দ্রুত এই মামলার শুনানি করা হোক। আইনজীবী কপিল সিব্বলের আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, “আমরা চেষ্টা করব এই সপ্তাহে শুনানি করার। শুনানির সময়ে আপনি সওয়াল করবেন।” প্রসঙ্গত,  ছাব্বিশের ভোটে পরাজিত হওয়ার পর থেকেই সদ্য প্রাক্তন তৃণমূল কংগ্রেসে শুরু হয় মুষলপর্ব। জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে মমতা শিবির থেকে বেরিয়ে যান। দ্বিধাবিভক্ত দলে নাম, প্রতীক ও তহবিল নিয়ে টানাপোড়েন শুরু হয়। দুই শিবিরই দলের নাম, প্রতীক, তহবিল হাতে রাখতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বরাস্থ হয়ে নিজেদের প্রমাণ পেশ করে। কিন্তু নির্বাচন কমিশন দীর্ঘদিন কোনও সিদ্ধান্ত জানায়নি। শেষমেশ ১৮ই  সেপ্টেম্বর, শুক্রবার ইতি পড়ে এই প্রতীক যুদ্ধে। এদিন দুপুরে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, জোড়াফুল প্রতীক ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস – কোনওটিরই অস্তিত্ব নেই। মমতার শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবলার’। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’।আগামী ৬ই অক্টোবর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের আবহে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




    Akb tv news 

    21.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default