নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার এজিএমসি ও জিবি হাসপাতালে নতুন সুপার স্পেশালিটি ব্লকের আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট (CSSD)-এর উদ্বোধন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানি সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন আইসিইউ ও সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস বিভাগ চালু হওয়ায় জিবিপি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা ও রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।এদিন অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা সব কিছু ঘুরে দেখেন।
Akb tv news
21.09.2026.

