নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার সকালে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র
করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এদিন রাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন
জলাপাথর এলাকার ধানের জমি থেকে এই সাপটি উদ্ধার করে বন দফতরের কর্মীরা। জলাপাথর এলাকার
বাসিন্দা বিক্রম দাস নিজের ধানের জমিতে ঔষধ দিতে গিয়ে হঠাৎ তার পায়ের নিচে এই সাপটি
পরে। সঙ্গে সঙ্গে সে হতচকিত হয়ে পরে, খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন ধানের জমিতে।পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাজনগর তৃষ্ণা
অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বনকর্তাদের। খবর পেয়ে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার
সহ অন্যান্য বনকর্মীরা ছুটে আসে জলাপাথর ধানের জমিতে। এরপর সাপটিকে ধানের জমি থেকে
উদ্ধার করে বাইসন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় বলে জানা যায়। ধানের জমিতে অজগর সাপ
উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর জুড়ে।
Akb tv news
18.09.2026.

