নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবার। আগামী ২২শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর
হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে
চলেছে আগরতলার হাওড়া নদীর তীরে গড়ে ওঠা রিভার ফ্রন্ট ডেভেলাপমেন্ট প্রকল্প। শহরের
অন্যতম অবহেলিত নদীতীরকে নতুন রূপ দেওয়ার এই উদ্যোগের ফলে হাওড়ার পাড়ে তৈরি হয়েছে
বিনোদন, শরীরচর্চা ও পর্যটনের একাধিক সুযোগ।আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। স্টিল ব্রিজ থেকে
দশমীঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদীতীরজুড়ে হয়েছে সৌন্দর্যায়ন ও পরিকাঠামো
উন্নয়নের কাজ। বর্তমানে প্রকল্পটি উদ্বোধনের জন্য প্রস্তুত। শুক্রবার যাবতীয় প্রস্তুতি
খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার।এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর কমিশনার সহ আরও অনেকে।
Akb tv news
18.09.2026.

