মানবিকতার টানে সামাজিক কর্মকান্ড নিয়ে তিনি পুনরায় জনসমক্ষে। এক সময় রাজ্যে খুব প্রচলিত একটি নাম ছিল নীতি । কিছুদিন প্রচারের আড়ালে থাকার পর বর্তমানে তিনি তার সামাজিক কর্মকান্ড নিয়ে সামনে আসছেন।
সামাজিক সংস্থা পূর্বদয়ার সাধারণ সম্পাদিকা ডঃ নিতি শর্মা । আগরতলায় পূর্বদয়ার বেশ কয়েকটি আউটলেট রয়েছে যে গুলি হার্ট অফ হিউমিনিটি নামে পরিচিত। যেখানে কেও স্বেচ্ছায় কেও কিছু দান করতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী কেউ কিছু নিতে পারেন।রাজধানীর রাধানগরস্থিত এমনই একটি আউটলেট এর নতুন রূপে উদ্বোধন করা হয় সোমবার বিকালে। তাতে খোদ নীতি শর্মা উপস্থিত ছিলেন। এই অউটলেটটি মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ও মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নামে উৎসর্গ করা হয়।নীতি শর্মা জানান, কিছুদিন ব্যক্তিগত কারণে তিনি পূর্বদয়ার আউটলেটগুলির দিকে নজর দিতে পারেননি। এখন পুনরায় সেগুলিকে সচল করবেন। একটি ভ্রাম্যমান গাড়িও চালু করা হবে বলে জানান তিনি। যেখানে কেও কিছু দান করতে পারবেন আবার নিতেও পারবেন। দেশের বিভিন্ন রাজ্যে হার্ট অফ হিউমিনিটি ছড়িয়ে দেওয়া হবে বলা জানান তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২১শে সেপ্টেম্বর ২০২৬

.jpeg)


.jpeg)
.jpeg)
