আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্রের কাছ থেকে জবাব তলব সুপ্রিম কোর্টের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নয়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ‘বন্দে মাতরম’ গানের সব স্তবক না গাওয়া নিয়ে শাস্তির বিধান। কেন্দ্রের নির্দেশিকা খতিয়ে দেখার প্রয়োজন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কর্নাটকের সঙ্গীত শিল্পী টিএম কৃষ্ণের পেশ করা রিট পিটিশনের ভিত্তিতে মঙ্গলবার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনোর বেঞ্চে। সুপ্রিম কোর্ট এদিন কেন্দ্র সরকারের জবাব তলব করে। ২ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে কেন্দ্রকে। ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১’-এ ২০২৬ সালে আনা সংশোধনী এবং সরকারি অনুষ্ঠানগুলিতে জাতীয় গীত ‘বন্দে মাতরম’-এর পুরো ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশিকার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই পিটিশনটি দায়ের করেন কর্নাটকের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।  এই সংশোধনীটির মাধ্যমে জাতীয় গীত ‘বন্দে মাতরম’-কেও অপরাধমূলক আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে। শুনানি চলাকালীন বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ, ‘জাতীয় সঙ্গীত’ কোনটি হবে তা নির্ধারণ করা আদালতের এক্তিয়ারভুক্ত নয়। তবে আদালত জানায়, ‘বিজোয় ইমানুয়েল’ মামলায় স্বীকৃত ‘বিবেকবান আপত্তিকারী’কে গাইতে বাধ্য না হওয়ার অধিকার সুরক্ষিত আছে কি না, তা তারা খতিয়ে দেখবে। 






    Akb tv news 

    22.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default