আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বামুটিয়ার কালীবাজারে আন্দোলনের জেরে আটকে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ডিওয়াইএফআই-এর সম্মেলনে যোগ দিতে বামুটিয়ার কালীবাজারে যান। অভিযোগ সেই সময়ই বিজেপি সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। আন্দোলনের জেরে আটকে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে কালো পতাকা দেখানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ের উপর হামলার চেষ্টা হয়েছে বলেও বামেদের তরফে অভিযোগ উঠেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ।ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শাসক দলের সমর্থিতরা চেয়েছিল সভাটিকে বানচাল করতে। কিন্তু তারা চাইলেই স্বভাব বন্ধ হবে এমনটা নয়। তীব্র বাধা বিপত্তি উপেক্ষা করেই এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি বলেন বামেদের সভায় এধরনের হামলা বিশৃঙ্খলা নতুন বিষয় নয়। রাজ্যের সর্বত্র নিজেদের দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাম সমর্থিতরা। একে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।এই ঘটনায় ক্ষুব্ধ দল।

     




    Akb tv news 

    27.09.2026.



    3/related/default