নিজস্ব প্রতিনিধিঃ
এডিসি
ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ তিপ্রা মথার কর্মী আহত শচীন্দ্র রিয়াংকে
দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে যান টিটিএএডিসি-র সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার
বিধায়ক রঞ্জিত দেববর্মা ও এমডিসি সুরোজ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। হাসপাতালে
আহত শচীন্দ্র রিয়াংয়ের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রা মথার
বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের গুলির
ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ
করেন। রঞ্জিত দেববর্মা আরও জানান, যে গাড়িতে করে আততায়ীরা এসে গুলি চালিয়েছিল বলে
অভিযোগ, সেই গাড়ির সন্ধান পাওয়া গেছে। দ্রুত গাড়ির সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত
করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
Akb tv news
29.09.2026.

