নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন রাজ্যের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি
জোরদার করল বিজেপি।সেই অনুসারে বুধবার বিজেপি সদর দপ্তরে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে
এই নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয়
সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সন্দীপ পাত্র, রাজ্যের
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব
কুমার দেব এবং প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী,
বিধায়ক, প্রদেশের সাংগঠনিক নেতৃত্ব, বিভিন্ন মোর্চার সভাপতি ও প্রভারী, জেলার সভাপতি,
জেলা প্রভারী ও সহ-প্রভারী এবং মণ্ডল সভাপতিরা।বৈঠকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে
দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা
এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠক শেষে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচনের
জন্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দল নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।
আগামী দু-এক দিনের মধ্যেই দিল্লির নির্দেশ পাওয়ার পর পুরো দমে নির্বাচনী ময়দানে নামবে
বিজেপি।
akb tv news
02.08.2026.

