নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার খানিকটা সময় বের করে রাজধানীর বহু পুরনো ও ব্যস্তম মহারাজগঞ্জ বাজারটি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি মহারাজগঞ্জ বাজারস্থিত পাইকারী মাছ বাজার এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহারাজগঞ্জ বাজারটি আজকের না , বহু পুরনো। ছোট বেলা এখান থেকে বাজার করতাম। বাজারের সঙ্গে বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ব্যবসায়ীদেরকেই নিতে হবে। আমরা স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বললাম, আর ঠিক ভাবে যদি পরিস্কার পরিছন্ন না থাকে তাহলে কি করে হবে। সবাই মিলে আমরা যদি পরিস্কার পরিছন্ন থাকি তাহলে নিজেরই ব্যবসা করতে সুবিধা হবে বলে তিনি জানান।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত, পুর নিগমের কমিশনার সহ আরও অনেকে।এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেরে খুশি ব্যবসায়ীরা।
Akb tv news
12.09.2026.

