আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্রিকসের মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুললেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    ১২ই সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হল ব্রিকস সামিট। নয়া দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এদিন সম্মেলনের শুরুতেই রাষ্ট্রনেতাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ব্রিকসের মঞ্চ থেকে বন্ধুত্বের বার্তা দেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত মানবতার পক্ষে। সবাইকে একসঙ্গে চলার পক্ষে ভারত।” বিশ্বের বর্তমান প্রশাসনিক কাঠামোয় সংস্কার আনার লক্ষ্যে ব্রিকসের সদস্য দেশগুলির সামনে প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমার প্রস্তাব, বিশ্ব প্রশাসনের সংস্কারের জন্য আমরা একসঙ্গে ১০টি প্রস্তাব তৈরি করি। যাতে আগামী ব্রিকস সম্মেলনের মধ্যে সেগুলিকে ব্রিকস রিফর্ম রোডম্যাপ-এর রূপ দেওয়া যেতে পারে।” প্রধানমন্ত্রীর বার্তা, আগামী ২০ বছরের কথা মাথায় রেখে নতুন ও আরও বড় লক্ষ্য নিয়ে একটি অ্যাজেন্ডা তৈরির প্রয়োজন রয়েছে। তাঁর বক্তব্য, নিজেদের অভ্যন্তরীণ কাজের পদ্ধতি থেকেই এই প্রক্রিয়ার শুরু করতে হবে। আর তার জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। আর এই রোডম্যাপ তৈরির সময় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনটি বিষয় হল প্রতিনিধিত্ব, জবাবদিহি এবং নিয়ম প্রণয়ন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, প্রতি বছর ব্রিকসের সভাপতিত্ব বদলালেও তার প্রভাব যেন সংগঠনের প্রাতিষ্ঠানিক কাজের গতির উপর না পড়ে। এই লক্ষ্যেই ব্রিকসের জন্য ‘কন্টিনিউটি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মেকানিজম’ বা ধারাবাহিকতা ও বাস্তবায়ন ব্যবস্থা তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, এর ফলে ব্রিকসের  বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপের উপর ধারাবাহিক নজর রাখা সম্ভব হবে।ব্রিকসের মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুলেছেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কার আর পিছিয়ে দেওয়া উচিত না।”

     




    Akb tv news 

    12.09.2026.

     

    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default