আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট কর্মীরা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ২৮শে সেপ্টেম্বর সোমবার এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই রবিবার সকালে  ভোট কর্মীরা রওনা দেন নিজ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্য। দীর্ঘ ১১ বছর পর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই ভোটার থেকে শুরু করে ভোট কর্মীদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হয়। ভোট হবে ব্যালট পেপারে। এডিসি এলাকার নবীন ভোটাররা প্রথমবার ভোট দেবেন ব্যালট পেপারে। আমবাসা আর ডি ব্লক এলাকায় মোট ৪১টি পোলিং স্টেশন রয়েছে। এদিন সকাল আটটা থেকেই করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীরা পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমবাসা আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান, ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে  নজর রাখা হচ্ছে এবং ভোট কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে প্রত্যেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি সকলের কাছে আবেদন রাখেন।

     






    Akb tv news 

    27.09.2026.

     


    • নবীনতর

      কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট কর্মীরা।।AKB TV News

    3/related/default