আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিকিমের একাধিক জেলায় ভয়াবহ ভূমিধস।।ভেসে গিয়েছে সেতু।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    লাগামহীন ভারী বৃষ্টিপাতের কারনে সিকিমের একাধিক জেলায় ভয়াবহ ভূমিধস। সিঙ্গলিটামের ৭টি পরিবারের মোট ১২৮ জন সদস্যকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। রিম্বি আইসিডিএস কেন্দ্র হড়পা বানে ভেসেছে। অবরুদ্ধ একাধিক সড়ক। ভেসে গিয়েছে সেতু। ১০ নম্বর জাতীয় সড়কেও পাথর গড়িয়ে নামছে। সিকিম প্রশাসনের তরফে ভূমিধস প্রবণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।গত ১২ই সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন প্রান্তে ভূমিধসের বিপর্যয় বেড়েই চলেছে। সোমবার ও মঙ্গলবার পশ্চিম সিকিমের কর্মাতার ও আপার বুলুং এলাকায় ভূমিধস নামে। কর্মাতার গ্রামের একটি স্কুলের নিচে ওই বিপর্যয় ঘটে। সেখানে সশস্ত্র সীমা বলের জওয়ানরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। আপার বুলুংয়ে ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়েছে সড়ক। এর আগে দক্ষিণ সিকিমের গাংলাও লোয়ার সাংমো এবং উত্তর সিকিমের চুংথাং ও থিং-এর কিছু অংশে ভূমিধস হয়। ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন এলাকার বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পশ্চিম সিকিমের গ্যালশিং জেলার সিঙ্গলিটাম ও রিম্বি এলাকায় ভূমিধসের ঘটনা বেড়েই চলেছে। ইতিমধ্যে রিম্বিতে ২৮টি বাড়ির ১২৮ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তা মেরামত, ত্রাণ ও নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছে সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

     

     





    Akb tv news 

    16.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default