আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চার দফা দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরে টিএসইউ-এর ডেপুটেশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    তফসিলি উপজাতি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বুধবার চার দফা দাবি নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন। এদিন সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি সনদ উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার হাতে তুলে দেন।টিএসইউ-এর পক্ষ থেকে জানানো হয়, উপজাতি কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত ছাত্রাবাসগুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে স্থায়ী হোস্টেল ওয়ার্ডেন এবং নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে। তাদের বক্তব্য, স্থায়ী তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ বিঘ্নিত হতে পারে। দ্বিতীয় দাবি, অনঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে পড়ে আহত ছাত্রী জুবিকা ত্রিপুরার চিকিৎসার সম্পূর্ণ খরচ উপজাতি কল্যাণ দপ্তরকে বহন করার দাবি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে যাতে ছাত্রাবাসে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানায় সংগঠনটি।তৃতীয় দাবি,  বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পরিচালনাধীন উপজাতি ছাত্রাবাসগুলিতে খাবারের গুণমান ও পরিমাণ নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণের দাবি জানানো হয়। নিম্নমানের, অপর্যাপ্ত বা অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।এছাড়াও আগরতলা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদের জন্য পৃথক ছাত্রাবাস স্থাপনের দাবি জানিয়েছে টিএসইউ। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আগরতলায় পড়াশোনা করতে আসা ছাত্রদের নিরাপদ ও উপযুক্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য দ্রুত হোস্টেল নির্মাণের দাবি জানানো হয়।টিএসইউ-এর প্রতিনিধিদের বক্তব্য, উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষাগত অগ্রগতি ও সার্বিক কল্যাণের স্বার্থে দাবিগুলি দ্রুত বাস্তবায়নে উপজাতি কল্যাণ দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

     





    Akb tv news 

    16.09.2026.


    3/related/default