আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফুলকুমারি এলাকায় একটি অত্যাধুনিক সবজি বাজারের উদ্বোধন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদয়পুরের ফুলকুমারি এলাকায় একটি অত্যাধুনিক সবজি বাজারের উদ্বোধন হয় গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথেরের হাত ধরে। সেখানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মাতারবাড়ি আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ পাল ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ সি এল এফের কর্মীরা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য একটি স্থায়ী আয়ের সুযোগ তৈরি করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। নতুন এই বাজারের মাধ্যমে মহিলারা নিজেদের উদ্যোগে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ পাবেন বলে আশা ব্যক্ত করে জেলা শাসক রিঙ্কু লাথের। অনুষ্ঠানে জেলা শাসক বলেন, মহিলাদের স্বনির্ভরতার গুরুত্ব আজ অপরিসীম। নিজেদের উদ্যোগে ব্যবসা পরিচালনা করে কিভাবে মহিলারা পরিবারের আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সমাজ ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তিনি সিএলএফ এর কর্মরত মহিলাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।







    Akb tv news 

    12.09.2026.

    3/related/default