নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন ত্রিপুরার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক,
বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার তাঁর মরদেহ
প্রথমে জিবি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে। সেখানে প্রাক্তন
বিধায়ক ও রাজ্যের বর্ষীয়ান রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,
বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা।এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে।
সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে প্রেস ক্লাবেও তাঁকে
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় চন্দ্রমহলে। সেখানে তিপ্রা
মথার নেতৃত্ব এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ
মেম্বার -সহ বিশিষ্টজনেরা প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান।তাঁর প্রয়াণে রাজ্যের
রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Akb tv news
12.09.2026.

