আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গানের অনুষ্ঠানে রাস্তায় ফেলে ছেলেকে পেটাল দুষ্কৃতিরা।। মামলা নিচ্ছে না পুলিশ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    পুলিশের অমানবিক রুপ ফের একবার প্রকাশ্যে এল। প্রচন্ড মার  খেয়ে গুরুতর আহত হয়ে  তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্বত্বেও পুলিশ আক্রমণকারীদের গ্রেফতার করছে না। এমনকি, ঘটনার তিনদিন অতিক্রান্ত হয়ে যাবার পরও পুলিশ মামলাটি রেজিষ্ট্রিও করেনি। অসহায় মা হন্যে হয়ে প্রতিদিন দু’বার করে থানায় যাচ্ছেন এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে গিয়েও কেউ কোন ধরনের আশ্বাস দিচ্ছেন না। এই ঘটনায় কৈলাসহরে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রবিবার রাতে গনেশ পূজা উপলক্ষে কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজী কর্নারে গানের অনুষ্ঠান চলছিল। সেই গানের অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল।গানের অনুষ্ঠান দেখতে শহরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা অমিত সরকার নামে এক যুবকও গিয়েছিল। প্রকাশ্য বাজারে গানের অনুষ্ঠান চলাকালীন সময়ে কতিপয় যুবক হঠাৎ করে অমিত সরকারকে মারধর শুরু করে। মারধর করে অমিত সরকারকে রক্তাক্ত করে মাটিতে ফেলে পালিয়ে যায় যুবকরা। পরবর্তী সময়ে অমিতকে চিকিৎসার জন্য শহরের আর.জি.এম হাসপাতালে নিয়ে যাবার পর অমিতের অবস্থা সংকট জনক হওয়ায় অমিতকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হলে অমিতের পরিবারের সদস্যরা অমিতকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। অমিত বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে, অমিতের শারিরীক অবস্থা সংকট মুক্ত না হওয়ায় জেলা হাসপাতালের চিকিৎসকরা অমিতকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে বলে অমিতের মা বিল্ব রানী সরকার জানান। অমিতের মা এও জানান , অমিতকে এতটাই মারধর করা হয়েছে যে, অমিতের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অমিতের বুকে প্রচন্ড আঘাত করা হয়েছে। ঘটনার পর উনি নিজে কৈলাসহর থানায় লিখিত ভাবে অভিযোগ করলেও তিনদিন অতিক্রান্ত হয়ে গেছে পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করেনি। এমনকি, কৈলাসহর থানার পুলিশ লিখিত অভিযোগ পাবার পর আজ অব্দি একবারের জন্যও পুলিশ হাসপাতালে গিয়ে অমিতের খোঁজ খবরও নেয়নি বলে বিল্ব রানী সরকার জানান। তিনি অভিযোগ করেন যে, উনার ছেলেকে যারা মারধর করেছে তাদের চিহ্নিত করে তাদের নামধাম দিয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ তাদেরকে গ্রেফতারও করেনি। এমনকি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাড়িতেও যায় নি কিংবা থানায়ও ডাকেনি। উল্টো, আক্রমণ কারীরা মামলা প্রত্যাহার করার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে বলে জানান বিল্ব রানী সরকার। অন্যদিকে, অসহায় মা টাকার অভাবে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যেতে পারছেন না বলেও জানান। অসহায় মা প্রতিদিন থানায় গিয়ে ওসি তাপস মালাকারকে এই মামলার ব্যাপারে জিজ্ঞেস করলে ওসি নানান তালবাহানা দেখিয়ে থানা থেকে বের করে দেন বলে জানান তিনি।

     

     






    Akb tv news 

    24.09.2026.



    3/related/default