আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পলিক্লিনিক ও আরোগ্য মন্দিরের উদ্বোধন।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে নবনির্মিত এ.ডি. নগর আরবান পলিক্লিনিকের উদ্বোধন এবং বিভিন্ন আয়ুষ্মান  আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করা হয় হয় বৃহস্পতিবার। মূল অনুষ্ঠানটি হয় ক্যাম্পের বাজার আরবান পলিক্লিনিকে। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ড.  মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ রাজিব ভট্টাচার্য, বিধায়িকা মিনারানীর সরকার, জেলাশাসক ডঃ বিশাল কুমার  সহ অন্যান্যরা। সাধারণ মানুষের কাছে সহজলভ্য, সুলভ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে নবনির্মিত এ.ডি. নগর আরবান পলিক্লিনিকের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অনবরত কাজ করে চলেছে রাজ্য সরকার। তিনি এদিন বলেন এই ধরনের স্যাটেলাইট ডিসপেনসারি , আরোগ্য মন্দির , আয়ুষ্মান আরোগ্য মন্দির করার ফলে জনগণকে ছোট খাটো  শারীরিক সমস্যার জন্য দুরের হাসপাতালে ছুটে যেতে হবে না। এই আরোগ্য মন্দির গুলোতেই স্বাস্থ্য পরিসেবা পাওয়া যাবে। এর ফলে স্বাস্থ্য পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্যও পুরন করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। 






    Akb tv news 

    24.09.2026.

    3/related/default