নিজস্ব প্রতিনিধিঃ
কোথাও একদিন, কোথাও তিনদিন, আবার কোথাও বা টানা দশদিন ব্যাপী পালিত হয় গণেশ
উৎসব। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেই পুরাণ মতে জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর
সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দুধর্মে গণেশকে অগ্রপূজ্য বলা হয়। অর্থাৎ, যে কোনও
শুভ কাজ কিংবা পুজোর সূচনায় অন্যান্য দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত
রয়েছে। সোমবার গনেশ চতুর্থীকে ঘিরে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় চলছে পূজার্চনা। আগরতলা
শহরে বড় আকারের বেশ কয়েকটি পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল থেকে ভক্তি ভরে চলছে গণেশ পূজা।
Akb tv news
14.09.2026.

