নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর দুর্গা চৌমুহনীস্থিত রাম ঠাকুর লেনে একটি খাসের জায়গাকে কেন্দ্র
করে বেশ কিছুদিন ধরেই চলছে চাপা উত্তেজনা। প্রসঙ্গত উল্লেখ্য, রাম ঠাকুর এলাকার জনগণ
একটি দুস্থ পরিবারকে আজ থেকে প্রায় ৩০ বছর আগে সেই জায়গায় বসবাস করার জন্য ব্যবস্থা
করে দেন। লোকটি কাঠের কাজ করত, বয়স্ক পাশাপাশি
উনার স্ত্রীকে নিয়ে তিনি সেই বাড়িতে বসবাস করছিলেন। বেশ কিছুদিন পূর্বে ওই ভদ্রলোকের
মৃত্যু হয়। পরবর্তীতে উনার স্ত্রী অভাবের তাড়নায় বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়। সেই
বৃদ্ধাশ্রমে উনার মৃত্যু হয়। পরবর্তীতে উনার জায়গাটা পাশের বাড়ির বিশ্বজিৎ সরকার
দখল করার উদ্দেশ্যে ঘরে তালা লাগিয়ে দেয়। এলাকাবাসী সেই জায়গাটি এলাকার বিভিন্ন
পূজা সহ অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে উনাকে দু’তিনবার মিটিংয়ে আমন্ত্রণ জানায়। কিন্তু বিশ্বজিৎ সরকার সে মিটিংকে কর্ণপাত
না করে জায়গাটি দখল করার প্রচেষ্টা চালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়
সেই ঘরটিতে দখল নিয়ে তালা লাগিয়ে দেয়। বিশ্বজিৎ সরকার গতকাল কিছু মিডিয়া নিয়ে
পাড়া-প্রতিবেশীর নামে মিথ্যা অভিযোগ করে বলে সোমবার এলাকাবাসী অভিযোগ করেন। তাদের
বক্তব্য বিশ্বজিৎ সরকারের বাড়িতে অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিনের ঘটনা। প্রত্যেকদিন
সন্ধ্যায় মদ সহ বিভিন্ন আড্ডার আসর বসে তার বাড়িতে। তিনি নাকি তার মাকে মারধর করে
বাড়ি থেকে বের করে দিয়েছিল এমন অভিযোগ করে
এলাকাবাসী। পাশাপাশি প্রত্যেক দিন নিজের বউকে মারধর করে বলে অভিযোগ। সোমবার এলাকাবাসী
একত্রিত হয় বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি এই অসামাজিক বিশ্বজিৎ
সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Akb tv news
14.09.2026.

