নিজস্ব প্রতিনিধিঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় একাধিক দাবি জানিয়ে
ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল ভারতের সমাজতান্ত্রিক
ঐক্য কেন্দ্র (কমিউনিস্ট) বা SUCI(C)-এর ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি।দলের অভিযোগ,
দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে সম্পন্ন হওয়া এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক বৈধ নাগরিক
ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সংগঠনের দাবি, বর্তমান প্রক্রিয়ায় এমন কিছু নথি চাওয়া
হচ্ছে, যা সাধারণ গরিব, বাস্তুহারা ও প্রত্যন্ত এলাকার বহু নাগরিকের কাছে নেই। তাদের
আরও দাবি, নির্বাচন কমিশন প্রদত্ত EPIC কার্ড নিয়েও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না
এবং নথিতে নামের বানান, বয়স বা অন্যান্য তথ্যের সামান্য অমিলের কারণে ভোটারদের সমস্যায়
পড়তে হচ্ছে।স্মারকলিপিতে বলা হয়েছে, ত্রিপুরাতেও এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক কাজ শুরু
হয়েছে। এই পরিস্থিতিতে ভোটারদের অধিকার সুরক্ষায় কমিশনের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।দাবি
গুলির মধ্যে রয়েছে—এসআইআর প্রক্রিয়ায় EPIC কার্ড ও আধার কার্ডকে মান্যতা দেওয়া, নথিতে নামের
বানান, বয়স বা পদবিতে অমিল থাকলে এফিডেভিটের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া, ২০০৫ সালের
ভোটার তালিকায় নাম না থাকলেও তার আগের বা পরের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের বাদ
না দেওয়া এবং কর্মসূত্রে দীর্ঘদিন রাজ্যের বাইরে থাকা নাগরিকদের ভোটার তালিকা থেকে
বাদ না দেওয়া।এছাড়া বিবাহ বা অন্য কারণে অন্য রাজ্য থেকে ত্রিপুরায় এসে বসবাসকারী যোগ্য
নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং শুধুমাত্র ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র
কারণ দেখিয়ে কোনও ভোটারকে তালিকা থেকে বাদ না দেওয়ার দাবিও জানানো হয়েছে। স্মারকলিপিতে
SUCI(C)-এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার নিরপেক্ষতা ও ভোটারদের অধিকার
নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক
অরুণ ভৌমিক। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি জানায়
তারা।
Akb tv news
30.09.2026.

