আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশনের বিক্ষোভ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গতকাল সিনিয়র রেসিডেন্টের ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশনের।মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে দাবি সংগঠনের।এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে আরডিএ। সংগঠনের তরফ থেকে কলেজ প্রশাসনের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল- সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ভাইরাল হওয়া সংশ্লিষ্ট ভিডিও গুলি অবিলম্বে মুছে ফেলতে হবে এবং ভুল তথ্যের জন্য সংশোধনী ও ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ভিডিও আর প্রচার না হয় তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্টের পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে।সংশ্লিষ্ট চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে একতরফা মিডিয়া ট্রায়াল চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তার বক্তব্য না শুনে কোনো ধরনের জনসমক্ষে বিচার বা সিদ্ধান্ত নেওয়া যাবে না।সবশেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।






    Akb tv news 

    30.09.2026.


     


    3/related/default