আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উপযুক্ত সংখ্যক হুইল চেয়ারের অভাবে জিবিতে দুর্ভোগের শিকার রোগীরাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    সত্যি অবাক করার বিষয় , যে রাজ্যে মেডিক্যাল হাব হবে সেই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে উপযুক্ত সংখ্যক হুইল চেয়ার কিংবা ট্রলি নেই। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্যে কোটি কোটি টাকা খরচ করছে সরকার। অথচ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নেই উপযুক্ত সংখ্যক  হুইল চেয়ার। কয়েকটি  হুইল চেয়ার কেনার জন্যও কি অর্থ বরাদ্দ করতে পারে না স্বাস্থ্য দপ্তর ? হাসপাতালে রোগীদের দুর্ভোগ দেখলে স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন আসবে। 

    কিছুদিন আগে একটি বেসরকারি সংস্থা জিবি হাসপাতাল কতৃপক্ষকে দুইটি  হুইল চেয়ার দান করেছিল। তাসত্ত্বেও হাসপাতাল কতৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের সম্বিৎ ফিরেনি। রোগীদের কারো পায়ে ব্যান্ডেজ , কারো কোমরে , কেও দুর্বল অসাড় , কারো হাঁটা চলার মতো শক্তি নেই। এই অসুস্থ, দুর্বল শরীর  নিয়ে , কেউ পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে যাচ্ছেন। কেউ চেয়ার এ ভর দিয়ে তো কেউ লাঠিতে ভর দিয়ে।  এই হচ্ছে  জিবি হাসপাতালের বাস্তব চিত্র। রোগীদের জন্য নেই হুইল চেয়ার কিংবা ট্রলি। কোথায় হাসপাতাল সুপার এবং আর এম ও ? রোগীরা তাদের কাছে উত্তর চাইছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৭ই সেপ্টেম্বর ২০২৬

     

    3/related/default