নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা
অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের বিপরীতে পুর নিগমের নিজস্ব জায়গায় আধুনিক পরিকাঠামোয়
নির্মাণ করা হবে এই ওয়ার্ড অফিস।ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের
মেয়র দীপক মজুমদার, ৩৪ নং ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর নিতু
গুহ দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের যেসব ওয়ার্ডে
বর্তমানে ওয়ার্ড অফিসের নিজস্ব জায়গা নেই অথবা পুরনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে,
সেগুলিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ৩৪
নং ওয়ার্ড অফিসটি আধুনিকভাবে নির্মাণ করা হবে।তিনি জানান, ইতিমধ্যে শহরের ১৫টি ওয়ার্ড
অফিস নির্মাণ করা হয়েছে। নতুন ওয়ার্ড অফিস গুলিতে আধুনিক পরিকাঠামো ও নাগরিক পরিষেবা
প্রদানের উপযুক্ত ব্যবস্থা থাকবে।এর ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে পুর নিগমের
বিভিন্ন পরিষেবা পেতে আরও বেশি সুবিধা হবে।
Akb tv news
14.09.2026.

