আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১০ই অক্টোবরের মধ্যে আগরতলার সব রাস্তা সংস্কার করতেই হবে।। সময়সীমা বেঁধে দিলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দুর্গা পুজোর আগেই আগরতলা শহরের রাস্তাঘাটের সংস্কার ও নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে পুজোর প্রস্তুতি নিয়ে সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মেয়র।বৈঠকে আগরতলা পুর নিগমের পাশাপাশি আগরতলা স্মার্ট সিটি মিশন, টুডা, নগর উন্নয়ন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, ট্রাফিক দপ্তর, বিএসএনএল, বন দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মেয়রের স্পষ্ট নির্দেশ, আগামী ১০ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তাঘাটের সংস্কার ও প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পন্ন করতে হবে। দুর্গাপুজোর সময় শহরে মানুষের ভিড় ও যানবাহনের চাপ বাড়বে। তার আগে রাস্তার কাজ শেষ করার পাশাপাশি নাগরিক পরিষেবা যাতে নির্বিঘ্ন থাকে, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেজন্য প্রতিটি পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করে তাদের বিদ্যুতের চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরকে। একইসঙ্গে পুজোর দিনগুলিতে শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মেয়র। যানজট মোকাবিলায় প্রয়োজন হলে পুর নিগমের কর্মীদেরও ট্রাফিক দপ্তরকে সহায়তার জন্য মোতায়েন করা হবে বলে জানান তিনি।বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহেদ, বিভিন্ন জোনের চেয়ারম্যান এবং পুর নিগমের আধিকারিকরা।

     







    Akb tv news 

    14.09.2026.


    • নবীনতর

      ১০ই অক্টোবরের মধ্যে আগরতলার সব রাস্তা সংস্কার করতেই হবে।। সময়সীমা বেঁধে দিলেন মেয়র।।AKB TV News

    3/related/default