আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করলেন খোয়াই জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার সকাল দশটা থেকে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় শান্তিপূর্ণভাবে ইলেকশন ডিউটিরতদের  ভোট গ্রহণ শুরু হয়। এই ব্লক গুলোর মধ্যে রয়েছে তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এদিন খোয়াই জেলার জেলা শাসক রজত  পন্থ এবং জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি একাধিক ব্লকের স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার গুলো পরিদর্শন করেন। এদিন তুলা শিখর ব্লকের অন্তর্গত ভারত সদার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তৈরি করা স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এ প্রসঙ্গে জেলা শাসক রজত পন্থ জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার প্রত্যেকটি স্টং রুম এবং কাউন্টিং সেন্টার গুলো পরিদর্শন করছেন । তিনি জানান ভারত সদার পাড়া স্কুলে যে স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার তৈরি করা হয় তাতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত এবং প্রত্যেকটি এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। একই রকম ভাবে জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি জানিয়েছেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় টিএসআর ছাড়াও অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ানদের আনা হয়েছে।   





    Akb tv news 

    22.09.2026.

    • নবীনতর

      স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করলেন খোয়াই জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার।।AKB TV News

    3/related/default