নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মনু ডাক
বাংলোয় এনডিএ-র শরিক দলগুলি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকের সভাপতিত্ব
করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ।বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি’র সহ সভাপতি তাপস ভট্টাচার্য,
আই পি এফ টি-র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিপ্রা মথার বিধায়ক পল দাংসু, এম ডিসি
রবীন্দ্র দেববর্মা, এম ডিসি হলিউড চাকমা এবং বিজেপি, আই পি এফ টি ও তিপ্রা মথা দলের
অন্যান্য নেতৃত্ববৃন্দ।আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে
সামনে রেখে এনডিএ-র শরিক দলগুলির মধ্যে সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী
কৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
Akb tv news
22.09.2026.

