আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্কুটি ও বাইক সহ এক চোর আটক।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ

    স্কুটি ও বাইক চুরির অভিযোগে এক চোরকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। তার কাছ  থেকে একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করা হয়। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, গত ৬ই সেপ্টেম্বর অভয়নগর এলাকা থেকে একটি  বাইক চুরি হয়। এই ঘটনায় বাইকের মালিক গত ১০ই সেপ্টেম্বর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর কল্যাণপুর এলাকা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি চুরি যাওয়া বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে।ওসি জানান, এই চুরির ঘটনায় একটি সক্রিয় বাইক চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।






    Akb tv news 

    16.09.2026.

     


    3/related/default