আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এ আই প্রযুক্তির উপর মহিলাদের নিয়ে কর্মশালাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    আগরতলায় মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ব্যবহারিক প্রশিক্ষণের লক্ষ্যে আয়োজিত হলো বিশেষ কর্মসূচি। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় ‘Awareness cum Training Programme on Yashodha AI’। 



    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন ঝর্ণা  দেববর্মন  সহ অন্যান্য আধিকারিকরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ছাত্রী এবং বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলারা অংশ নেন।





    শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক কাজ ও দৈনন্দিন জীবনে AI   প্রযুক্তির  ব্যবহার ও এই ক্ষেত্রে নিরাপত্তা এবং  সচেতনতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলাদের ডিজিটাল দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৫ই সেপ্টেম্বর ২০২৬
     

    3/related/default