নিজস্ব প্রতিনিধিঃ
পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত
হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও গোটা দেশ জুড়ে ধূমধাম করে পালিত হয়।শনিবার
সেই বিশেষ দিন। রাজ্যেও এই দিনটি বিভিন্ন মন্দিরে
ঘটা করে পালন করা হয়। আগরতলার ইসকন মন্দিরে এই দিনে বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয়। সেখানে
ভক্তরা ভক্তি ভরে রাধার পুজো করেন।রাধাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে পূজার্চনা করলেন
সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।প্রসঙ্গত,
শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন কৃষ্ণের সমস্ত শক্তির উৎস।
রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগে
এসেও রাধার নাম সব সময় কৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব
অনুধাবন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য
জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে
চান, তাহলে রাধাষ্টমীতেও অবশ্যই উপবাস রাখুন। রাধা অষ্টমীকে ঘিরে এদিন বিভিন্ন মন্দিরে
ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়।
Akb tv news
19.09.2026.

