আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভিলেজ কমিটি নির্বাচনে পাঁচ বাম দলের প্রার্থীদের জয়ী করার আবেদন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বিজেপির ‘বিভাজন ও প্রতারণার রাজনীতি’ পরাস্ত এবং তিপ্রা মথার ‘সুবিধাবাদী আপসের রাজনীতি’ প্রত্যাখ্যান করার আহ্বান জানাল সিপিআই(এমএল)। একই সঙ্গে জমি, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বশাসন, ভাষা ও সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে পাঁচ বাম দলের প্রার্থীদের জয়ী করার আবেদন জানানো হয়েছে।শনিবার আগরতলার প্লেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আবেদন জানায় সিপিআই(এমএল)। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকারকে গুরুত্ব দিয়ে বামপন্থী প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানানো হচ্ছে। তাঁদের বক্তব্য, জমি ও জীবিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বশাসন ও ভাষা-সংস্কৃতির অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকে আরও জোরদার করা প্রয়োজন।





     



    Akb tv news 

    19.09.2026.

    3/related/default