আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেগা রক্তদান শিবিরে রক্তদান করলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান - এর অঙ্গ হিসেবে  আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উক্ত শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি রক্তদান শিবিরের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরে নিজেও রক্তদান করেন তিনি। রক্তদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর কর্ম প্রয়াসের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের মানুষের সেবায় কাজ করে চলেছেন। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আজ ‘বিকশিত ভারত’- এর লক্ষ্যে এগিয়ে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত আত্মনির্ভরতার পথে এগিয়েছে। যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে বিপ্লব কুমার দেব বলেন, একসময় যে ডিজিটাল পরিষেবার কথা অনেকেই কল্পনা করতে পারেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আজ দেশের সাধারণ মানুষ বিভিন্ন ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন।

     








    Akb tv news 

    17.09.2026.

     


    3/related/default