নিজস্ব প্রতিনিধিঃ
দাবি ১১ দফা। পেনশন ভেলিডেশন আইন-২০২৫ প্রত্যাহার, পুরনো পেনশন ব্যবস্থা
চালু ও পেনশন পুনর্বিন্যাস সহ ১১ দফা দাবিতে দেশজুড়ে তিনদিনের ধর্না-বিক্ষোভ কর্মসূচি
গ্রহণ করেছে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের আহ্বানে ১৭ থেকে ১৯শে
সেপ্টেম্বর দেশের প্রতিটি রাজ্যের রাজধানী শহরে কেন্দ্রীয় সরকারি সংস্থার সামনে এই
কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।ত্রিপুরায় গণেশ চতুর্থীর বিসর্জন ও বিশ্বকর্মা
পুজোর কারণে আগামী ১৯শে সেপ্টেম্বর সার্কিট
হাউস সংলগ্ন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্না-বিক্ষোভ
কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।
Akb tv news
17.09.2026.

