আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সোনার চেইন ও কসমেটিকস চুরি।।গ্রেফতার গৃহপরিচারিকা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানীর আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে সোনার চেইন ও প্রচুর সংখ্যক কসমেটিকস সামগ্রী চুরির ঘটনায় বাড়ির গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এব্যাপারে পশ্চিম থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতিদাস চৌধুরী তার বাড়ি থেকে একটি সোনার চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে সোমবার পশ্চিম থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির গৃহপরিচারিকাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি সোনার চেইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা এবং চুরি যাওয়া কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত গৃহপরিচারিকাকে মঙ্গলবার আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

     





    Akb tv news 

    15.09.2026.

    3/related/default